৪৪তম বিসিএসের ফাইল হ্যাঁ বা না বলে ছেড়ে দিন: সারজিস

৪৪তম বিসিএসের ফাইল হ্যাঁ বা না বলে ছেড়ে দিন: সারজিস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:২৫

৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষর করে ছেড়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

সারজিস আলম লিখেছেন, ‘৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না।’

তিনি বলেন, ‘হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন। কিন্তু ফাইল নড়ে না।’

এনসিপির এই নেতা বলেন, ‘এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে-মেয়েদের জীবন নির্ভর করেছে এর ওপর। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন?’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading