২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:২৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫৩ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১৪ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ হাজার ৬০৫ জন।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, ঢাকা বিভাগে ১২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ৪১ জন ও সিলেট বিভাগে ৫ জন রোগী রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৫২১ জন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading