শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৫০

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এমপি হাবিব উল ইসলাম হাবিবসহ ৪৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামিদের পক্ষ ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান।
রায়ে আদালত বলেন, বিচার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কোনো ঘটনা না ঘটলেও বিগত সরকার আদালতকে ব্যবহার করে সাজা দেয়া হয়েছিল। এর আগে একই ঘটনায় হত্যাচেষ্টা মামলাতেও খালাস পান আসামিরা।

এর আগে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজা থেকে খালাস দেন হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। সড়কপথে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি মামলা করা হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading