বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে: আসিফ নজরুল

বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে: আসিফ নজরুল

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৪০

বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন,তত্ত্বাবধায়ক সরকার চায়নি বিএনপি, অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা রাখে, সেই দাবি করেছেন তারা। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য দেখা দেয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে গেলে এই সংশয় কেটে যাবে।  
 
আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিকগুলো এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ক্লোজলি মনিটরিং করবেন বলে জানান তিনি।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদেরকে সাবজেলে রাখার বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ ব্যাপারে মন্তব্য করার এখতিয়ার নেই।
 
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেয়া প্রয়োজন।’

এছাড়া সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকে তবে তাদেরকেও সরানোর দাবি জানিয়েছে বিএনপি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading