ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাকপ্রতিবন্ধী অটোরিকশা চালক খুন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১০:৫৮
ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছুম (৩৮) নামে বাকপ্রতিবন্ধী এক অটোরিকশা চালক খুন হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর দিঘারকান্দা-রহমতপুর বাইপাস সড়কের পাশে নটরডেম কলেজ রোড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাছুম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পিঠে ও গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা চালককে হত্যা করে তার যানটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পরে রাত ১টার দিকে সেখান থেকে মাছুমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে ডিবি ও থানা পুলিশের অভিযান চলছে।’
ইউডি/রেজা

