‘শ্রমিক’ স্বীকৃতি পেলেন গৃহপরিচারক ও নাবিক, শ্রম আইন সংশোধন অধ্যাদেশ অনুমোদন

‘শ্রমিক’ স্বীকৃতি পেলেন গৃহপরিচারক ও নাবিক, শ্রম আইন সংশোধন অধ্যাদেশ অনুমোদন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ২০২৫, আপডেট ২২:৪০

শ্রমিক অধিকার আরও সুরক্ষিত করার লক্ষ্য ধরে শ্রম আইন সংশোধন অধ্যাদেশে সায় দিয়েছে উপদেষ্টা পরিষদ, সেখানে গৃহপরিচারক ও নাবিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকের সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, “অধ্যাদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য তাদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে একটা অভিযোগ চলমান আছে। সেখান থেকে কিছু সুপারিশ রয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পরামর্শ বিবেচনায় নেওয়া হয়েছে।”

সংশোধনী ব্যাখ্যা করে তিনি বলেন, এখন থেকে অলাভজনক সংস্থার ক্ষেত্রে শ্রম আইন প্রযোজ্য হবে। গৃহপরিচারক, নাবিক এখন শ্রমিক হিসেবে আইনি সুরক্ষা পাবেন।

কালো তালিকা করার প্রথার বিষয়টি তুলে ধরে আইন উপদেষ্টা শ্রমিকদের যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো, তাদের কালো তালিকাভুক্ত করা হত এবং তারা অন্য কোথাও চাকরি পেত না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading