ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ জুন, ২০২৬, আপডেট ১৩:১৭

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন।

সোমবার (২৩ জুন) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্রে বলা হয়েছে, ২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর আগস্ট, ২০২৪ মাসে আমাকে বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। আমাকে নিয়োগ দেওয়ায়, আমার নাম প্রস্তাব ও সুপারিশকারীদের প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজেকে সম্মানিত মনে করছি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে আমি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলাম।

বর্তমানে আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র দাখিল করলাম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading