৭ ঘণ্টা পর মতিঝিল-শাহবাগ অংশে মেট্রোরেল চালু

৭ ঘণ্টা পর মতিঝিল-শাহবাগ অংশে মেট্রোরেল চালু

উত্তরদক্ষিণ। রবিবার (২৬ অক্টোবর) ২০২৫, আপডেট ২১:৩০

বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ায় ঘটনায় বন্ধ হয়ে যাওয়ার প্রায় সাত ঘণ্টা পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

এমআরটি ৬ লাইনের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল বিকালেই শুরু হয়েছিল। তবে শাহবাগ থেকে আগারগাঁও অংশে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেইসবুক পেইজে রোববার সন্ধ্যায় এক বার্তায় বলা হয়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বিকাল ৩ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা ৭টা ১৫ মিনিটে চালু হয়েছে।”

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে একজন নিহত হন। ওই ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর ২টায় দিকে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, তিনটার পর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে।

সে সময় তিনি সাংবাদিকদের বলেন, “যন্ত্রপাতি না এলে এটা মেরামত করা যাচ্ছে না। এ অবস্থায় এই অংশে (মতিঝিল থেতে আগারগাঁও) মেট্রোরেল আপাতত চালু করা সম্ভব না। মেট্রোরেল আপাতত আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চলাচল করবে।”

পরে সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ ট্রেন চলাচল শুরু করার কথা জানানো হয় ডিএমটিসিএল এর পক্ষ থেকে।

কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। এগুলো ওজনে অনেক ভারী হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্যাড পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading