টপ-অর্ডারের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচেই হারলো বাংলাদেশ

টপ-অর্ডারের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচেই হারলো বাংলাদেশ

উত্তরদক্ষিণ। সোমবার (২৭ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:০০

আবারও টপ-অর্ডারের ব্যর্থতার মাশুল গুণতে হলো বাংলাদেশকে। লিটন-তামিম-সাইফদের ব্যর্থতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে হেরেছে স্বাগতিকরা।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তানজিম হাসান সাকিবের ৩৩ ও নাসুমের ২০ রানে ভর করে শেষ পর্যন্ত হারের ব্যবধান কমায় লিটন বাহিনী।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading