হলিউডে সৃজিতের নয়া মিশন

হলিউডে সৃজিতের নয়া মিশন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:১৫

ইন্ডিয়ার বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘সাবাশ মিঠু’ দিয়ে বলিউডে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এবার হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘চতুষ্কোণ’খ্যাত এই পরিচালক। ইংরেজি ভাষার এই সিনেমার নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’।

শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েল সৃজিতের গল্পের মুখ্যচরিত্রে। সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে শাহনা আলমের ইনভিজিবল থ্রেড। সোমবার (২৭ অক্টোবর) লন্ডন সিটির দ্য গিল্ড হলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

লন্ডনের গিল্ড হল থেকে ভারতীয় গণমাধ্যমে সৃজিত মুখার্জি জানান, শার্লক হোমসের কাছে তাকে পৌঁছে দিয়েছেন যে সাহিত্যিক, তাকে নিয়ে গল্প বলার তাগিদ অনুভব করছেন। সিনেমাটিতে কোনান ডয়েল নিজের সৃষ্টি করা রহস্য দুনিয়ার পর্দা ওঠাবেন নিজেই। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্টের হত্যা দিয়ে। খুনের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হবেন অস্কার স্লেটার।

সিনেমাটির আরেক প্রযোজক শাহনাব আলম বলেন, “আর্থার কোনান ডয়েল একজন কিংবদন্তি লেখক। সৃজিত যখন সিনেমাটির চিত্রনাট্য শুনিয়েছিলেন, তখনই ঠিক করে নিয়েছিলাম সিনেমাটি করব। ডয়েলকে একেবারে নতুন করে আবিষ্কার করা হবে এই সিনেমায়। তাছাড়া এই সিনেমা দুই দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে কাছাকাছি আনবে। ঠিক এ কারণেই ইন্দো-ব্রিটিশ সহ-প্রযোজনার কথা ভাবা হয়েছে।”

সিনেমাটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা হলেও, ঠিক কবে থেকে শুটিং শুরু হবে তা জানানো হয়নি। কারা অভিনয় করবেন, সেসবও আড়ালে রেখেছেন নির্মাতারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading