রাজনৈতিক নেতারা ঘাটকে নিজেদের সম্পত্তি মনে করে : সাখাওয়াত হোসেন

রাজনৈতিক নেতারা ঘাটকে নিজেদের সম্পত্তি মনে করে : সাখাওয়াত হোসেন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:৩০

আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তারা যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না এমন নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতারা যেন ঘাট দখল না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা সকলে তা প্রতিহত করবেন। বিগত ষোলো-সতেরো বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সকলে তা প্রতিহত করবেন। হাতিয়ার নলচিরা চেয়ারম্যন ঘাটে রুটে শীঘ্রই ফেরী চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি চাই আমি থাকতেই এ ফেরী যেন উদ্ধোধন করতে পারি। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট পরিদর্শনে এসে আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন। 

সাখাওয়াত হোসেন বলেন, এর আগে আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই। আমরা এখানে আসতে পারি নাই, কাজ করতে পারি নাই। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিল। কেন একটা নদী বন্দর ঘোষণা করতে এত বছর লাগলো। বন্দর হলে আমরা বন্দরের উন্নয়নে কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আপনারা নেতা সিলেক্ট করবেন, সে এসে ঘাট দখল করবে। তার আগেও এভাবে ঘাট দখল করে রাখা হয়েছিল। এটা মানুষের সম্পদ, সরকারের সম্পদ। এটাকে আপনাদের দেখে শুনে রাখতে হবে। 

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন  কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনসহ স্থানীয় সামাজিক  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading