হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:২৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ফেসবুকে পোস্ট করেন মিষ্টি। তিনি লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।”
তিনি আরও লেখেন, “সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”
পোস্টে দেওয়া ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রিয়াদ।
ইউডি/কেএস

