হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

ত্তরদক্ষিণ। শুক্রবার (৩১ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:৪০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৮৯ বছর বয়সী এ অভিনেতাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলেও গত চার থেকে পাঁচ দিন ধরেই তিনি সেখানে ভর্তি আছেন। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন এই কিংবদন্তি অভিনেতা।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ধর্মেন্দ্রর এক চোখে গ্রাফটিং (কর্নিয়াল ট্রান্সপ্লান্ট) অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বের হওয়ার সময় অভিনেতা নিজেই এক ভিডিও প্রকাশ করেন, যেখানে তার ডান চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল।

ভিডিওতে ধর্মেন্দ্র বলেন, “আমি শক্তিশালী। এখনো ধর্মেন্দ্রর মধ্যে অনেক দম আছে। আমার চোখের গ্রাফটিং হয়েছে, কিন্তু আমি ঠিক আছি।” সেই সময়ও তিনি তার ভক্তদের উদ্দেশে স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, “লাভ ইউ, মাই অডিয়েন্স অ্যান্ড মাই ফ্যানস।”

ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে শহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে।

শিগগিরই তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার মুখ্য ভূমিকায় অভিনীত ‘ইক্কিস’ সিনেমায়, যার ট্রেলার ইতোমধ্যে মুক্তি পেয়েছে। শ্রীরাম রাঘবন পরিচালিত এ চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading