ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবক আহত, হাসপাতালে নেওয়ার পর গ্রেফতার

ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবক আহত, হাসপাতালে নেওয়ার পর গ্রেফতার

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:১০

বগুড়ার গাবতলীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।

আতাউর রহমান সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবক আহত, হাসপাতালে নেওয়ার পর গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মো. মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক মেম্বারের ভাতিজা। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরও দুই-তিনজন সহযোগী পালিয়ে যান। এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে ও বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সময় উপস্থিত বাকি দুজনকে শনাক্ত করতে ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। ককটেল তৈরির উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় ও ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading