আদানিসহ অধিকাংশ বিদ্যুৎ চুক্তিতে বড় দুর্নীতি হয়েছে: বিশেষজ্ঞ কমিটি

আদানিসহ অধিকাংশ বিদ্যুৎ চুক্তিতে বড় দুর্নীতি হয়েছে: বিশেষজ্ঞ কমিটি

উত্তরদক্ষিণ। রবিবার (২ নভেম্বর) ২০২৫, আপডেট ২১:৪৫

আদানিসহ অধিকাংশ বিদ্যুৎ চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। এর সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারসহ আমলা ও ব্যবসায়ীরাও জড়িত ছিলেন। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি হওয়ায় যথাযথ প্রমাণ ছাড়া চুক্তি বাতিল করা সম্ভব নয়।

বিশেষ বিধানে সম্পাদিত বিদ্যুৎ খাতের চুক্তিগুলো পর্যালোচনার লক্ষ্যে গঠিত কমিটি ১ বছর পর রবিবার (২ নভেম্বর) একটি অন্তর্বর্তী প্রতিবেদন বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে হস্তান্তর করেছে। এ সময় কমিটির সদস্যরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান।

ফাওজুল কবির বলেন, আদানির সঙ্গে করা চুক্তির বিষয়ে যদি দুর্নীতি প্রমাণ হয়, তাহলে সে চুক্তি বাতিল হতে পারে। তবে চুক্তি চাইলেই বাতিল করা যায় না।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সব তথ্য দুদকের সঙ্গে আলোচনা করা হবে।

কমিটির প্রধান সাবেক বিচারপতি মইনুল ইসলাম বলেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় বড় ধরনের দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। এই চুক্তি হয়েছে বিভিন্ন দেশের কোম্পানির সঙ্গে। ভারতের আদানিসহ যেসব কোম্পানি এ কাজের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading