অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১০:৫৫

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সংসদের উচ্চ কিংবা নিম্নকক্ষে পিআর বা গণভোট কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। তবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কারা এ ব্রিফিং করবেন, তা এখনো জানায়নি প্রধান উপদেষ্টার দফতর।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।

স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading