শাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

শাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৮:২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তি–ইচ্ছুকদের ভোগান্তি কমাতে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন হয়েছিল। মূল কেন্দ্র শাবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পরীক্ষার কেন্দ্র স্থাপন হয়েছিল।

এ ছাড়া ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছের অধীন ভর্তি কার্যক্রম নিয়েছিল শাবিপ্রবি কর্তৃপক্ষ। তবে নানা সমস্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading