যে আসন থেকে লড়বেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৮:৫৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বগুড়া-৬ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে বগুড়া-৭ আসন থেকেও লড়বেন তিনি।
এ ছাড়া, বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মায়ের ডাকের সানজিদা তুলি।
ইউডি/এআর

