নির্বাচন পরিচালনা কমিটি গঠন করলো এনসিপি

নির্বাচন পরিচালনা কমিটি গঠন করলো এনসিপি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:২০

নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির প্রধান করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটি দলটির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ে সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, এবং মিডিয়া ও প্রচার কার্যক্রম তদারকি করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading