রামেক হাসপাতালে ছাদের কার্নিশ ভেঙে শিশু আহত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:৫৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন খালাকে দেখতে গিয়ে ভবনের ছাদের কার্নিশ ভেঙ্গে আহত হয়েছেন মিম্মা আক্তার (৪) নামের এক শিশু কন্যা। আহত শিশুটি বর্তমানে রামেক হাসপাতালের ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে হাসপাতালের গাইনী ওয়ার্ডে। সে রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামের মোহাম্মদ সামিউল হোসেন ও হাসি বেগমের মেয়ে। প্রত্যাক্ষদশীরা বলেন রাজশাহীর চারঘাট উপজেলা থেকে মোহাম্মদ সামিউল হোসেন তাঁর স্ত্রী হাসি বেগম ও ৪ বছরের মেয়ে মিম্মাকে নিয়ে চিকিৎসাধীন মিম্মার খালা আসমা বেগমকে দেখতে রামেক হাসপাতালের গাইনী বিভাগে যান। এ সময় হঠাৎ করে বিভাগের ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে শিশুটির মাথার ওপর পড়ে। এতে শিশুটি মারাক্তক ভাবে আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মিম্মাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।
প্রত্যাক্ষদশীরা বলেন ভবনটির কিছু অংশ অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সময়মতো মেরামত না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন। মিম্মার বাবা মোহাম্মদ সামিউল হোসেন বলেন মিম্মার খালকে দেখতে এসে ভবনের ছাদের একটি কার্নিশস ভেঙ্গে পড়ে মাথায় কেটে যায়। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ মিম্মার চিকিৎসা করছেন। তারাই সকল খরচ বহন করছেন। আমাদরে থাকার জন্য একটি ভালো ঘর (কেবিন) দিয়েছেন। এখন মেয়ে ভালো আছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ছাদের কার্নিশ ভেঙে আহত হয় মিম্মা। তার চিকিৎসা চলমান আছে। তিনি বলেন এটি ঐ ওয়ার্ডেরই একটি অংশ কেবিন না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ বলেন, আমাদরে হাসপাতালটি অনেক পুরাতন। এটি রক্ষনাবেক্ষন করেই চলতে হয়। ঘটনার পর আম দ্রত বাচ্চাটিকে উদ্ধার করেছি। পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করেছি। পরীক্ষা নিরীক্ষাও করেছি। এখন সে ভালো আছে।
ইউডি/রেজা/সোহেল রানা

