নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:১৫
নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইউডি/এআর

