জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত

জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:৪৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুই দিনের জন্য আনার পরিকল্পনা করেছিল। এ ছাড়া ঢাকার বাইরে যাওয়ারও পরিকল্পনা ছিল। তবে কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।

সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় যে, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েনের প্রয়োজন হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। নির্বাচনকালীন পরিস্থিতির কারণে অতিরিক্ত বাহিনী সরবরাহ সম্ভব নয়। তাই জাতীয় নির্বাচনের পরেই তার ঢাকায় আগমন অনুমোদন করা হবে।

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারতের সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছিল। এরপর তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং পুত্রজায়ায় স্থায়ী বসবাসের অনুমতি পান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading