২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৫, আপডেট ২০:০৫

আগামী বছরের (২০২৬ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ২০২৬ সালে সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

এছাড়া গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫ চূড়ান্ত অনুমোদন

এ বিষয়ে প্রেস সচিব বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। অধ্যাদেশে গুমকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ‘চলমান অপরাধ’ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading