গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, আপডেট ১৭:৩৫

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টা ২০ মিনিটে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘এরশাদ উল্লাহকে দ্রুত সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত আছেন।’

এরশাদ উল্লাহ’র একান্ত সচিব মো. আরিফ মুন্না গণমাধ্যমকে বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে তাঁকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে উনাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।’

এদিকে গুলিবিদ্ধ হওয়া এরশাদ উল্লাহর সমর্থক এরফানুলহ হক শান্ত গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরশাদ উল্লাহ শান্তর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর একান্ত সচিব আরিফ মুন্না।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় নগরীর হামজারবাগ এলাকায় এরশাদ উল্লাহর গণসংযোগে হামলার ঘটনা ঘটে। এ সময় বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সারোয়ার হোসেন বাবলা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading