৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: আসিফ মাহমুদ

৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: আসিফ মাহমুদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, আপডেট ১৯:৫৫

রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা ১৯৭৫ এর পরেই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতার পর যারা সরকার গঠন করেছিল তারা দুর্নীতি ও অনিয়ম এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে সিপাহী জনতার বিপ্লব হয়েছে। ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।’

তবে নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখনও জনগণের কাছে স্পষ্ট না হওয়াকে হতাশাজনক বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় একথা বলার অর্থ আসলে কারও সঙ্গে বন্ধুত্বও নেই।’

গণ-অভ্যুত্থানের পর্যালোচনা করার এখনও সময় আসেনি উল্লেখ করে আসিফ বলেন, ‘গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো স্টাবলিশমেন্টের কোলে উঠে বসেছিল। যারা সংস্কারের কথা বলতো, তারাই এখন সংস্কারবিরোধী রাজনীতিতে ঢুকে গেছে। কেউ কেউ রিয়েকশনারি পলিটিক্সে ঢুকে গেল। এর মাধ্যমে আবার রিয়েকশনারি মুজিববাদী রাজনীতি প্রাসঙ্গিক হয়ে উঠছে।’

আসিফ আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য এখনও আমরা জানি না নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কী।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading