পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি বাজারে অভিযান
উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:১৫
হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি সবজি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ৫টি দোকানে সতর্কতা মুলক ২৭০০ টাকা জরিমানা।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে পেঁয়াজ বাজারে অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা ভুমি সহকারী কমিশনার মোঃ সাব্বির হোসেন।
হাকিমপুর (হিলি) উপজেলা ভুমি সহকারী কমিশনার মোঃ সাব্বির হোসেন বলেন, দেশের বাজারে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। দাম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে আজ হিলি পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানীরা মুল্য তালিকা না রাখা এবং অন্যান্য অনিয়মের কারণে তাদের সতর্কতা মুলক জরিমানা করা হয়েছে। এসময় ৫টি পেঁয়াজের দোকানে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইউডি/মোসলেম উদ্দিন/কেএস

