রেকর্ড জুটি গড়েও হারল ওয়েস্ট ইন্ডিজ
উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:২৫
নেলসনের সাক্সটন ওভাল মাঠে রোমাঞ্চকর এক টি–টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে মাত্র ৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টপঅর্ডার ও মিডলঅর্ডারের ব্যর্থতার পরও রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের দুর্দান্ত জুটিতে জয় প্রায় ছুঁয়ে ফেলেছিল ক্যারিবীয়রা।
নিউজিল্যান্ড আগে ব্যাট করে ১৭৭ রান তোলে। জবাবে ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই নবম উইকেটে লড়াই শুরু করেন শেফার্ড ও স্প্রিঙ্গার। দুজনের জুটিতে আসে ৭৮ রান, যা টেস্ট খেলুড়ে দলের মধ্যে নবম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড।
২০ বলে ৩৯ রান করে স্প্রিঙ্গার আউট হন জ্যাকব ডাফির বলে। শেষ ওভারে বিদায় নেন শেফার্ড, যিনি ৩৪ বলে ৪৯ রান করেন। দল শেষ পর্যন্ত ১৬৮ রানে অলআউট হয়।
নিউজিল্যান্ডের হয়ে ইশ শোধি ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ব্যাট হাতে ডেভন কনওয়ে করেন ৫৬, ড্যারেল মিচেল ৪১, রাচিন রবীন্দ্র ২৬ ও টিম রবিনসন ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ম্যাথু ফোর্ড নেন দুটি করে উইকেট।
ইউডি/কেএস

