আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:৩৫

প্রত্যেকেই জীবনে কম-বেশি ঝামেলার মধ্য দিয়েই দিন যাপন করেন। এই পরিস্থিতিকে আলাদা গুরুত্ব দিয়ে বিশ্বে একটি দিবস পালিত হয়, যার নাম ‘ঝামেলার শেষ নেই দিবস’। আজ ৯ নভেম্বর, আজই সেই দিন- ‘ঝামেলার শেষ নেই দিবস’ বা (ক্যাওস নেভার ডাইস ডে) ।

জানা যায়, যুক্তরাষ্ট্রে দিনটি পালিত হয়। কবে কীভাবে এর চল হয়েছিল, তা অবশ্য জানা যায় না। বিচিত্র এই দিবস পালন করতে পারেন। জীবন ও সময় ব্যবস্থাপনায় মনোযোগী হতে পারেন। এ জন্য আপনাকে যা যা করতে হবে:

কাজের রুটিন তৈরি করুন: কাজ সহজ করে নিতে দৈনন্দিন কাজের একটি রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। এই অভ্যাস কাজকে গুছিয়ে আনতে এবং শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে সাহায্য করে।

কাজকে অগ্রাধিকার দিন: সব কাজকে সমান গুরুত্ব না দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে অগ্রাধিকার দিন। প্রয়োজনে ‘না’ বলতে শিখুন।

সমস্যার মূল কারণ চিহ্নিত করুন: ব্যক্তিগতভাবে কোনো সমস্যায় পড়লে তার কারণ বোঝার চেষ্টা করুন। এরপর আলোচনা করে সমাধানের পথ খুঁজুন।

অহংকার ত্যাগ করুন: সম্পর্কে বা অন্য কোনো পরিস্থিতিতে ঝামেলা এড়াতে চাইলে নিজের ভুলগুলো স্বীকার করার মানসিকতা রাখুন।

অতিরিক্ত চিন্তা কমান: যেসব বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন হোন। তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা বাদ দিন। বর্তমান মুহূর্তের দিকে মনোযোগ দিন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading