সিইসির সঙ্গে বৈঠক শুরু সাংবাদিক প্রতিনিধিদের

সিইসির সঙ্গে বৈঠক শুরু সাংবাদিক প্রতিনিধিদের

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:০০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের সংগঠন বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টার দিকে রাজধানীর এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নীতিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হবে। প্রতিনিধিরা সিইসির কাছে নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি তুলে দেবেন এবং দ্রুত নীতিমালা সংশোধনে প্রয়োজনীয় উদ্যাগ নেওয়ার জন্য সিইসিকে অনুরোধ জানানো হবে।

আরএফইডির সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা প্রতিনিধি দলে রয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading