ঘন ঘন চা পানের অভ্যাসে কি কিডনিতে পাথর জমে?

ঘন ঘন চা পানের অভ্যাসে কি কিডনিতে পাথর জমে?

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:৪৫

পৃথিবীর অন্যতম জনপ্রিয় পানীয় চা। ক্লান্তি দূর করতে, সকাল বা বিকেলের নাশতায় অনেকেই চায়ের কাপে চুমুক দেন। কিন্তু ঘন ঘন চা পানের অভ্যাস মোটেও ভালো নয়। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অনেকের জিজ্ঞাসা থাকে, চা কি কিডনির ওপর প্রভাব ফেলে? অতিরিক্ত চা পানে কি কিডনিতে পাথর জমার আশঙ্কা থাকে? উত্তর জানুন এই প্রতিবেদনে-

হ্যাঁ, বেশি চা কিডনির ওপর বাজে প্রভাব ফেলে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

অক্সালেট: চায়ে থাকে অক্সালেট নামক একটি প্রাকৃতিক যৌগ। অতিরিক্ত পরিমাণে এবং খুব ঘন ঘন চা পান করলে শরীরে অক্সালেটের মাত্রা বেড়ে যায়। অক্সালেট ক্যালসিয়ামের সাথে মিশে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল তৈরি করে। এটি কিডনিতে পাথর তৈরির অন্যতম প্রধান কারণ।

ক্যাফেইন: চায়ে থাকা ক্যাফেইন একটি মূত্রবর্ধক উপাদান। এটি ঘন ঘন প্রস্রাব তৈরি করে শরীর থেকে পানি বের করে দেয়। ফলে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে আপনি ডিহাইড্রেশনে (জলশূন্যতা) ভুগতে পারেন। দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন কিডনির ওপর চাপ ফেলে এবং এর কার্যকারিতা ব্যাহত করতে পারে।

চাপ সৃষ্টি: অতিরিক্ত চা পানের কারণে কিডনির ওপর ক্রমাগত চাপ সৃষ্টি হয়। বিশেষত কারো যদি আগে থেকেই কিডনির সমস্যা থাকে তার জন্য এটি ক্ষতির কারণ হতে পারে।

ঘন ঘন চা পান করেন এমন ব্যক্তিরা যদি নিম্নলিখিত লক্ষণগুলো লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে সতর্ক হোন এবং চিকিৎসকের পরামর্শ নিন-
১. খুব ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবের পরিমাণ হঠাৎ কমে যাওয়া।

২. প্রস্রাবের রং গাঢ় হলুদ বা লালচে হওয়া (রক্তের উপস্থিতি)।

৩. চোখ, মুখ, পা ও গোড়ালিতে অস্বাভাবিক ফোলাভাব।

৪. কিডনির অঞ্চলে, অর্থাৎ কোমরের নিচের দিকে একটানা বা অসহনীয় ব্যথা অনুভব করা।

৫. ক্রমাগত অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা বা মনোযোগের অভাব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading