দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি আজ

দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি আজ

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, আপডেট ০৮:০০

জনসচেতনতা ও সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবা গ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর আয়োজিত দুদকের ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

এতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ দিনাজপুর জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন।

একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল অভিপ্রায়।

গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে। গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে।

গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার দিনাজপুর জেলার সকল নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading