জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সূচিতে পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সূচিতে পরিবর্তন

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ জুন, ২০২৬, আপডেট ০৯:২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কলেজগুলোতে আগামী ১ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষকদের তথ্য অনলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। পরীক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন সিস্টেমে প্রবেশ করে নিজেদের নিয়োগপত্র সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করবেন।

এতে আরও বলা হয়, পরীক্ষার প্রাপ্ত নম্বর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যারে (এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম-ইএমএ) এন্ট্রি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পূর্বানুমোদন ছাড়া কোনো অবস্থাতেই বহিঃপরীক্ষক পরিবর্তন করা যাবে না।

মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষাসংশ্লিষ্ট সব কলেজ, শিক্ষক ও পরীক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading