ঢাকা ওয়াসার নতুন এমডি সালাম ব্যাপারী

ঢাকা ওয়াসার নতুন এমডি সালাম ব্যাপারী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য আব্দুস সালাম ব্যাপারী ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে প্রশাসকের দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার এমডি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading