বাংলাদেশে প্রাপ্তবয়স্কের ৮-১০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত: তথ্য
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:২০
‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বজুড়েই নানা আয়োজনে দিবসটি পালিত হয়। দেশের বিভিন্ন স্থানেও র্যালি, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিসহ বিভিন্ন সংস্থা।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর বারডেম হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতা র্যালির আয়োজন করে ডায়াবেটিক সোসাইটি। এরপর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে সংস্থাটি।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বিশ্বে ৮০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪২ কোটি।
আন্তর্জাতিক এ সংস্থাটি জানায়, ২০৩০ সাল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৬৪ কোটি ৩০ লাখে। আর বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্যমতে, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৮-১০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত, যা প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। মাত্র দুই দশক আগেও যা ছিল ৪-৫ শতাংশ।
ইউডি/এআর

