সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল তরুণের

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল তরুণের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৮

সিরাজগঞ্জে বাসচাপায় রাজু মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি তারকাটা মিলে কাজ করতেন।

আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মন্ডল গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলাধীন দক্ষিণ বামনী গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে।

জানা যায়, নিহত রাজু মন্ডল মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখি একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, বাস বা চালককে শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন বাসটি জেনিন পরিবহনের হতে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading