খুলনায় মাছের হাসপাতাল!

খুলনায় মাছের হাসপাতাল!

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, আপডেট ২০:৩৫

মানুষের মতো এখন মাছেরও রোগ হলে চিকিৎসা পাওয়ার মতো হাসপাতাল খুলনায় চালু হলো। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মাছ চাষিদের জন্য বিশেষায়িত এই প্রতিষ্ঠান ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার উদ্বোধন করেন এ হাসপাতালটির। মাছের রোগবালাই নির্ণয়, চিকিৎসা, পরামর্শ এবং মাছ চাষসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এখানে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক শাহ আলম সরকার বলেন, মানুষ যেমন অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেয়, তেমনি মাছের রোগ সারাতে বা চাষাবাদের সমস্যার সমাধানে এ ধরনের হাসপাতাল স্থাপন এক অনন্য উদ্যোগ। স্থানীয় খামারীসহ দেশের বিভিন্ন জায়গার মাছ চাষিরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।

তিনি এই সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাসকে ধন্যবাদ জানান। উদ্বোধনের পর তিনি ফিস স্কয়ার হ্যাচারি পরিদর্শন করেন এবং পরে রুদাঘরা মৎস্য খামারী স্কুলে স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়ন অধিদফতরের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হযরত সরদার, মো. শফিকুল ইসলাম গাজীসহ স্থানীয় মৎস্য খামারীরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading