দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়াল নোরার, অভিনেত্রীর কড়া হুঁশিয়ারি

দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়াল নোরার, অভিনেত্রীর কড়া হুঁশিয়ারি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:০০

আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম। বলিউডের সঙ্গে তার যোগাযোগ নতুন কিছু নয়। অতীতে ভারতের অনেক তারকার নাম তার সঙ্গে জড়িয়েছে। নতুন করে এ তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর।

মাদক মামলায় অভিযুক্ত মুহাম্মদ সেলিম মুহাম্মদ সুহাইল শাইখ। ভারতে নারকোটিকস চক্রে ‘ল্যাভিশ’ নামে পরিচিত তিনি। বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টিনারকোটিকস সেলে হেফাজতে রয়েছেন। তদন্তকারীদের শাইখ জানিয়েছেন, ভারতের পাশাপাশি বিদেশেও মাদক সেবনকেন্দ্রিক পার্টির আয়োজন করতেন তিনি। এসব পার্টিতে পরিচিত অভিনেতা-অভিনেত্রী ছাড়াও উপস্থিত থাকতেন গ্যাংস্টার আলী শাহ পারকার, যে সম্পর্কে দাউদ ইব্রাহিমের ভাতিজা।

রিমান্ড কপিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত দেশ-বিদেশে মাদক পার্টির আয়োজন করছেন এবং সেখানে মাদক সরবরাহ করছেন। এর আগে আলী শাহ পারকার, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর ও তার ভাই সিদ্ধার্থ কাপুর, জিশান সিদ্দিকী, আব্বাস মাস্তান, লোকাসহ বহু জনকে নিয়ে দেশ-বিদেশে পার্টি আয়োজন করেছেন।

শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির নাম প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা। অন্তর্জালে তাদের নিয়ে চলছে জোর চর্চা। এ পরিস্থিতে নীরবতা ভেঙেছেন নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করেছেন।

অভিযোগ অস্বীকার করে নোরা ফাতেহি বলেন, “আমি পার্টিতে যাই না…। আমি সবসময় ফ্লাইটে থাকি…। আমি কাজপাগল, আমার ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই…। আমি ওই ধরনের মানুষের সঙ্গে মেশি না, আর ছুটির দিনে আমি দুবাইয়ের কোনো বিচে থাকি বা আমার স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে থাকি!”

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বিশ্বাস না করার আহ্বান জানিয়ে নোরা ফাতেহি বলেন, “আমি আমার স্বপ্ন ও লক্ষ্যপূরণের জন্য দিন-রাত কাজ করি! আপনি যা পড়ছেন, তা বিশ্বাস করবেন না। মনে হচ্ছে, আমার নাম ব্যবহার করা খুব সহজ। কিন্তু এবার আর তা হতে দেব না। আগেও একবার এমন হয়েছিল, তোমরা মিথ্যার মাধ্যমে আমাকে ধ্বংস করার চেষ্টা করেছিলে, কিন্তু তা সফল হয়নি।”

হুঁশিয়ারি উচ্চারণ করে নোরা ফাতেহি বলেন, “সবাই আমার নাম কলঙ্কিত করতে চেয়েছিল। আমার সুনাম নষ্ট করে আমাকে ক্লিকবাইট হিসেবে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করছিল, আমি তা চুপচাপ দেখে গিয়েছি। এমন পরিস্থিতিতে আমার নাম ও ছবি ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি, কারণ এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্মানের সঙ্গে বলছি, এজন্য বড়, খুব বড় মূল্য দিতে হবে!”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading