আসামির বক্তব্য ভাইরাল, ৪ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত

আসামির বক্তব্য ভাইরাল, ৪ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:৪৫

পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলায় চার পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান শনিবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের সাময়িক বরখাস্ত করেন।

জানা গেছে, রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৭) হত্যা ও তার মা তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যাচেষ্টার ঘটনায় আটক হওয়া পুলিশ হেফাজতে থাকা লিমন মিয়ার (৩৪) বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তাদের রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার হওয়া চারজন হলেন—উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার। তারা নগরের রাজপাড়া থানায় কর্মরত ছিলেন।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান সাংবাদিকদের বলেন, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার কারণে এই চারজনকে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এ সময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামি লিমন মিয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading