নারী ক্রিকেটে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি

নারী ক্রিকেটে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:২০

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ক্রিকেটার রিয়া আক্তারের করা অভিযোগের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের জবাব দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) পাঠানো চিঠিতে বিসিবি জানিয়েছে—তাদের পর্যালোচনায় দল নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গত ৮ সেপ্টেম্বর রিয়া আক্তার নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এনএসসিতে চিঠি দেন। এর পর ১৭ সেপ্টেম্বর এনএসসি বিষয়টি তদন্ত করে ব্যাখ্যা চাইলে বিসিবি প্রাপ্ত নথিপত্র যাচাই শুরু করে।

এনএসসির চিঠি বিসিবি পায় সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। তবে প্রায় দুই মাস পর জবাব দেওয়ার কারণ ব্যাখ্যা করে বোর্ড জানায়, সেই সময়ে বিসিবির বেশিরভাগ বিভাগ পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, তাই নিয়মিত কাজ ছাড়া অতিরিক্ত কার্যক্রম চালানো সম্ভব হয়নি।

৬ অক্টোবর বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর এবং বিভাগগুলোর দায়িত্ব বণ্টন শেষ হলে এনএসসির পাঠানো চিঠি নিয়ে বিস্তারিত পর্যালোচনা শুরু করা হয়।

প্রাপ্ত নথি-পত্র বিস্তারিতভাবে পর্যালোচনার ফল জানাতে গিয়ে বিসিবি লিখেছে, ‘পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করছে যে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’

ইউডি/কেএস

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading