মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাকে সামনে রাখতে হবে: শামসুজ্জামান দুদু

মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাকে সামনে রাখতে হবে: শামসুজ্জামান দুদু

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:১০

ক্ষমতার নয়, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাকে সামনে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রবিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আসুন, আমরা ক্ষমতা পাওয়ার চিন্তা নয়—মানুষকে দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাটাই সামনে রাখি। গণতন্ত্র, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের আন্দোলনে মাওলানা ভাসানীর পথই আমাদের দিকনির্দেশনা।

তিনি বলেন, ব্রিটিশ ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন সময়ের ইতিহাসে মাওলানা ভাসানী ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। জনগণের পক্ষে দৃঢ় অবস্থান, ন্যায়ের প্রতি অটল থাকা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া—এসব গুণে তিনি ছিলেন অসাধারণ নেতা।

দুদুর মতে, সমালোচকরা পর্যন্ত স্বীকার করেন—মাওলানা ভাসানী কতটা প্রাসঙ্গিক ছিলেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন সংগ্রাম করেছেন।

তিনি বলেন, মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আশীর্বাদ ও দোয়া করেছিলেন, আর জিয়া সেই পথই অনুসরণ করেছেন। আজও সেই আপসহীন আদর্শ বহন করছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।

কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।

ইউডি/রেজা

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading