বিআইআইএসএসের নতুন মহাপরিচালক রিদওয়ানুর রহমান

বিআইআইএসএসের নতুন মহাপরিচালক রিদওয়ানুর রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৪০

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করে রোববার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে বিআইআইএসএস-এর মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল ইফতেখার আনিসকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।

স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বাংলাদেশে নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে গবেষণা পরিচালনা করে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading