ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৫৫
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ আশেপাশের চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শরিফুল বলেন, ‘ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।’
এদিকে বেশ কিছুদিন ধরেই ঢাকার বিভিন্ন এলাকাতে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুষ্কৃতিকারীরা। ঢাকাসহ বিভিন্ন জেলাতে বাসে অগ্নসংযোগের ঘটনাও ঘটাচ্ছে দুর্বৃত্তরা।
ইউডি/এআর

