চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ ও পেশাদারিত্ব বাড়ানোর আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ ও পেশাদারিত্ব বাড়ানোর আহ্বান সেনাপ্রধানের

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:১০

চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ ও পেশাদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (১৬ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) অনুষ্ঠিত আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওসিএন্ডএস-এ পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস।

সম্মেলনে আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কগণের উদ্দেশে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি নিষ্ঠা, একাগ্রতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের ওপর জোর দেন। পাশাপাশি একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সব সদস্যকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়েও তিনি এসব বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ; এজি; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; কমান্ড্যান্ট, ওসিএন্ডএস; আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম কর্মীরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading