রায় কেন্দ্র করে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায় কেন্দ্র করে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:০০

রাজধানীতে সর্বশেষ রায়ের পরেও জনমনে কোনো আতঙ্ক দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, মানুষ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছেন, সড়কেও কোনো ধরনের উদ্বেগ বা অস্থিরতা নেই।

সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, বিচ্ছিন্নভাবে দুই-চারটি ঘটনা ঘটেছে—যা আপনারা ইতোমধ্যেই জেনেছেন। তবে বড় কোনো সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা ককটেল বিস্ফোরণের চেষ্টা করেছে, তাদের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে আবারও চিঠি দেয়া হবে।

পাশ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

ধানমন্ডিতে না গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দেয়ার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading