রায়ে কষ্ট পেয়ে যা বললেন হাসিনার আইনজীবী

রায়ে কষ্ট পেয়ে যা বললেন হাসিনার আইনজীবী

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৮:৪৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এ রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্যাসিস্ট হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

তিনি বলেছেন, এ রায় ভিন্নভাবে হলেও হতে পারতো। যেহেতু হয়নি, রায় আমার বিপক্ষে গেছে, তাই আমি ক্ষুব্ধ। আমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি।

আমির হোসেন আরও বলেন, যেহেতু আমার মক্কেলের সর্বোচ্চ সাজা হয়েছে, সেটা কী আমাকে কষ্ট দেবে না? আমি কষ্ট পাচ্ছি। এর বেশি বলার কিছু নেই।

হাসিনার পক্ষের এই আইনজীবী আরও বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। যেহেতু তার মক্কেল পলাতক। হয় তাদের এসে আত্মসমর্পন করতে হবে, নাহলে তাদের গ্রেফতার হতে হবে।

এ সময়, আদালত আসামিপক্ষের যুক্তিতর্ক গ্রহণ করেছেন বলেও উল্লেখ করে তিনি। আমির হোসেন বলেন, হয়তো আদালতের মনে হয়েছে আমাদের চেয়েও তাদের (প্রসিকিউশন) কথা যুক্তিযুক্ত। তাই রায় তাদের পক্ষে গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading