আজীবন সম্মাননায় অস্কার গ্রহণ টম ক্রুজের

আজীবন সম্মাননায় অস্কার গ্রহণ টম ক্রুজের

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:৪০

হলিউডের হার্টথ্রব অভিনেতা টম ক্রুজ। ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে বারবার প্রমাণ করেছেন তার যোগ্যতা, মেধা আর কর্মদক্ষতা। এবার তারই উপহার মিলল বিস্ময়করভাবে। তিনি পেলেন প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।

এর আগে চারবার অস্কারের জন্য মনোনীত হয়েও প্রতিযোগিতামূলক ট্রফি অধরা ছিল তার কাছে। ৬৩ বছর বয়সী এই তারকা সম্প্রতি গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেছেন।

এটিকে সম্মানসূচক ‘গোল্ডেন বাল্ডি’ (অস্কার ট্রফির একটি অনানুষ্ঠানিক নাম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তার হাতে এই পুরস্কার তুলে দেন।

টম ক্রুজের হাতে ট্রফি তুলে দেয়ার সময় ইনারিতু বলেন, ‘এটি হয়তো তার প্রথম অস্কার, কিন্তু আমি যা দেখেছি ও অনুভব করেছি, এটি শেষ হবে না।’

রবিবার রাতে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের ১৬তম গভর্নর পুরষ্কার অনুষ্ঠানে তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক অস্কার গ্রহণ করার সময় প্রবীণ অভিনেতা-প্রযোজক এবং পরিপূর্ণ চলচ্চিত্র তারকা টম ক্রুজ বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ আমার কাজ নয়, আমিই আমার ব্যক্তিত্ব।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading