১২ মামলার আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

১২ মামলার আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ মে, ২০২৬, আপডেট ১৪:৩৯

রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৪ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

সোমবার (৪ মে) ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ। কিছুক্ষণের মধ্যে তাকে থানা থেকে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বিল্লাল ওরফে ভাইস্তা বিল্লাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ১ নম্বর আসামি। এছাড়া তার নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আরও জানা যায়, বিল্লাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এলাকায় ‘ভাইস্তা বিল্লাল’ নামে পরিচিত। তার নেতৃত্বে ৮-১০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে। গ্যাংটি ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading