দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:০৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ চূড়ান্ত এ ভোটার তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার হাজার ১৮৩ জন।
এবার ২০২৫ সালের ৩১ অক্টোবর যাদের ১৮ বছর পূর্ণ হয়েছে তারাও এ ভোটার তালিকাতে যুক্ত হয়েছেন। ফলে এসব তরুণ ভোটারও আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
ইউডি/রেজা

