রাজসাক্ষী মামুনকে নিয়ে নতুন ‍সিদ্ধান্ত

রাজসাক্ষী মামুনকে নিয়ে নতুন ‍সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:৩৫

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হলেও মামলার আরেক আসামী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজস্বাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন সাবেক এই আইজিপি। আটক হওয়ার পর থেকে কারাগারের ডিভিশন-১ এ থাকলেও রায়ের পর সেখানে আসতে যাচ্ছে পরিবর্তন।

রায় ঘোষণার পর দণ্ডিত হওয়ার কারণে কারাবিধি মোতাবেক কারাগারে তার ডিভিশন–১ এর সুবিধা বাতিল হয়ে যাবে। এখন তিনি ডিভিশন–২ এর সুবিধা পাবেন। সেই সঙ্গে তাকে পরতে হবে কয়েদির পোশাকও।

তবে সাবেক আইজিপি মামুন এখন তার ডিভিশন সুবিধা বলবৎ থাকার ব্যাপারে আবেদন করতে পারবেন। তার আবেদনের প্রেক্ষিতে সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন–২ এর সুবিধা পাবেন। আর অনুমোদন না পেলে তাকে থাকতে হবে সাধারণ কয়েদি হিসেবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘ডিভিশন–১ এ থাকা কোনো বন্দির সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন–২ এর আওতায় নিতে হয়। সাজাপ্রাপ্ত কয়েদির পুনরায় ডিভিশন–১ এর সুবিধা পাওয়ার সুযোগ নেই।’

মূলত, বিচারাধীন মামলায় কারাবন্দিদের সামাজিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে তিন পর্যায়ের ডিভিশন সুবিধা দেওয়া হয়। ডিভিশন–১, ডিভিশন–২, ডিভিশন–৩।

সরকার কর্তৃক প্রকাশিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের ১ থেকে ১৮ নম্বর পর্যন্ত অবস্থানে থাকা সাবেক ব্যক্তিরা প্রথম শ্রেণির বন্দি হিসেবে ডিভিশন পান। এছাড়া বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, সিআইপি, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি, প্রফেসর অব ইমিরেটাস নিয়োগ পাওয়া ব্যক্তিরা ডিভিশন–১ পান।

সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবন যাপনের ধরন বিবেচনা করে অন্য উচ্চ মানের বন্দিদের ডিভিশন–২ দেওয়া হয়। যারা এই দুই ক্যাটাগরিতে পড়েন না, তাদের জন্য ডিভিশন-৩।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading