ইতিহাস গড়তে ১ রানের অপেক্ষায় মুশফিক

ইতিহাস গড়তে ১ রানের অপেক্ষায় মুশফিক

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:০০

ক্যারিয়ারের শততম টেস্টে ইতিহাস গড়ার পথে মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।

শুধু ১০০তম টেস্ট খেলেই নয়, ক্রিকেট ইতিহাসের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির নজির গড়ার পথে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন আর মাত্র ১ রান।

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা যখন শেষ পর্যায়ে, তখন ঠিক ৯৯ রানে অপরাজিত মুশফিক। দিনের খেলা তখন ৯০ ওভারের কোটা পূরণ করেছে। তখন মাঠে থাকা ব্যাটার ও ফিল্ডাররা চাইলেও আম্পায়াররা আলোক স্বল্পতার অজুহাত দেখিয়ে দিনের খেলা সমাপ্ত করে দেন।

এর ফলে ১৮৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৯৯ রান করে অপরাজিত মুশফিককে অপেক্ষায় থাকতে হয় মাত্র ১ রানের জন্য। অন্যপ্রান্তে ৮৬ বলে মাত্র দুটি বাউন্ডারির সাহায্যে ৪৭ রানে অপরাজিত লিটন কুমার দাস।

মাত্র ১ রানের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে আর মাত্র ১টি রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে ১৩তম সেঞ্চুরির দেখা পাবেন। তখন আন্তর্জাতিক ক্রিকেটে ২২তম সেঞ্চুরি হবে তার। এছাড়া ওয়ানডেতে তিনি ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এদিকে অপরাজিত দুই ব্যাটারের উইলোবাজিতে ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। ১২৮ বলে ১টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

এর আগে, সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। যদিও ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি দুই ওপেনার। আইরিশ স্পিনার ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান।

ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন মাহমুদুল হাসান জয়ও।এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (৮) অল্পতেই প্যাভিলিয়নে ফেরান সেই ম্যাকব্রাইনই। পরে ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন আইরিশ এই স্পিনার। বাংলাদেশের আর কোনো উইকেট না পড়াই সাফল্য পাননি বাকিদের কেউই।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading